আলোর বার্তা ডেস্ক ০৮ মার্চ ২০২৬ ০৪:১৩ পি.এম
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান বিধ্বংসী যুদ্ধের মাঝেই মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আকস্মিক ও নজিরবিহীন ‘দুঃখ প্রকাশ’ বিশ্ব রাজনীতিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। শনিবার সকালে দেওয়া এক ভাষণে তিনি প্রতিবেশী দেশগুলোতে ইরানের সাম্প্রতিক হামলার ঘটনায় ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন, যা যুদ্ধকালীন কোনো রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে অত্যন্ত বিরল। বিশ্লেষকদের মতে, তেহরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে যে তীব্র ক্ষোভ ও উত্তজনা তৈরি হয়েছে, তা প্রশমিত করতেই পেজেশকিয়ান এই নমনীয় অবস্থান নিয়েছেন। তবে এই ক্ষমা প্রার্থনা ইরানের অভ্যন্তরীণ কট্টরপন্থী শিবিরের মধ্যে আগুনের মতো ক্ষোভ ছড়িয়ে দিয়েছে।
ভাষণে পেজেশকিয়ান সরাসরি বলেন, “ইরানের পদক্ষেপে প্রভাব পড়া প্রতিবেশী দেশগুলোর কাছে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি। প্রতিবেশী দেশগুলোয় আক্রমণ চালানোর কোনো ইচ্ছা ইরানের নেই।” তিনি আশপাশের দেশগুলোকে এই যুদ্ধে না জড়ানোর অনুরোধ জানিয়ে বলেন যে, ইরানের অস্থায়ী নেতৃত্ব পরিষদ প্রতিবেশী দেশগুলোতে হামলা স্থগিত রাখতে রাজি হয়েছে—যদি না সেসব দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর কোনো হামলা চালানো হয়। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ আহ্বানকে অলীক ‘স্বপ্ন’ বলে উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট করেন যে, ইরান কোনো চাপের মুখে মাথানত করবে না।
প্রেসিডেন্টের এই মন্তব্য ইরানের ক্ষমতার অন্দরমহলে এক বিশাল বিতর্কের জন্ম দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি করে পেজেশকিয়ানের কার্যালয় থেকে ব্যাখ্যা দেওয়া হয় যে, যদি প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো থেকে ইরানের ওপর হামলা হয়, তবে সামরিক বাহিনী অত্যন্ত কঠোর জবাব দেবে। এরপরই ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য আলি লারিজানি রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে দাবি করেন যে, যুদ্ধ পরিচালনা নিয়ে ইরানের কর্মকর্তাদের মধ্যে কোনো মতভেদ নেই। মূলত প্রেসিডেন্টের ‘নরম সুরের’ বিপরীতে সামরিক বাহিনীর কঠোর অবস্থান জাহির করতেই লারিজানি এই সাফাই গেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পেজেশকিয়ানের এই অবস্থান তেহরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্বের মধ্যে থাকা ফাটলকে জনসমক্ষে নিয়ে এসেছে। একদিকে প্রেসিডেন্ট কূটনৈতিক পথে উত্তেজনা কমাতে চাইছেন, অন্যদিকে রেভল্যুশনারি গার্ডস ও কট্টরপন্থীরা একে ‘জাতীয় অবমাননা’ হিসেবে দেখছেন। ওয়াশিংটন এই নাটকীয় পরিবর্তনের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। যুদ্ধের এই সংকটময় মুহূর্তে ইরানের অভ্যন্তরীণ এই রাজনৈতিক টানাপোড়েন দেশটির ভবিষ্যৎ সামরিক কৌশলে কী প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।
সৌদি আরব ও কাতারেও নতুন করে আক্রমণ! কুয়েতি সীমান্তে দুই রক্ষী নিহত
পেজেশকিয়ানের নজিরবিহীন ক্ষমা প্রার্থনা ও তেহরানে রাজনৈতিক অস্থিরতা
সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল ঈদ
দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প
হামাস নেতা ইসমাইল হানিয়া তেহরানে নিহত
ইজরায়েলে সরাসরি হামলার হুমকি প্রেসিডেন্ট এরদোয়ানের
ইরানে নির্বাচিত হলো নতুন প্রেসিডেন্ট
ইজরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ইরানের
ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন?
তুরস্কের নতুন ক্ষেপণাস্ত্র কেমালকেস – ২
ইরানের প্রেসিডেন্ট হওয়ার শর্ত: যেভাবে প্রেসিডেন্টরা নিয়ন্ত্রিত হয়
ইরানের সর্বোচ্চ ক্ষমতার মালিক প্রেসিডেন্ট নাকি ধর্মীয় নেতা?
লেবাননের পাশে থাকার ঘোষণা প্রেসিডেন্ট এরদোয়ানের
তুরস্কের নতুন সুপারসনিক ড্রোন আনকা - ৩
ফিলিস্তিন কে স্বীকৃতি দিয়েছে ইউরোপের তিন দেশ।
পাপুয়ানিউগিনি তে ভয়াবহ ভূমিধস, নিহতের শংকা অনেক বেশি
ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী নিহত হয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট কি বেঁচে আছেন?
আর্জেন্টিনা সহ ৯ টি দেশ ফিলিস্তিনের বিরুদ্ধে ভোট দিয়েছে।
মোবাইল কেড়ে নেওয়ায়, ছোট বোনের হাতে খুন বড় ভাই
ফিলিস্তিনের গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের আন্দোলন এবার ইউরোপে ছড়িয়ে পড়ছে।
গাজার গণহত্যা বন্ধে বিক্ষোভ মার্কিন শিক্ষার্থীদের
ইরান-ইজরায়েলের যুদ্ধ যুদ্ধ খেলায় আড়াল হচ্ছে গাজার গণহত্যা
মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য দায়ী পশ্চিমা দ্বিমুখী নীতি : এরদোয়ান
ইজরায়েলের অত্যাচার হিটলারকেও ছাড়িয়ে গেছে : এরদোয়ান
ইরানের হামলা কি শুধুই প্রতিশোধের অভিনয়?
মালদ্বীপের বায়রাক্তার টিবি -২ ড্রোনে, ভারত কেন আতংকিত?
মালদ্বীপের হাতে তুর্কী টিবি -২ ড্রোন, উদ্বেগ প্রকাশ ভারতের
কাতারের আমির তামিম আল থানির মোট সম্পদ কত?
কাতারকে বিশ্বের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা কে এই তামিম আল থানি?